ব্যথা
নীলাভ সৌরভ
বাংলা অনুবাদ : মুনমুন সরকার
বাতাস বয়ে চলেছে
গাড়ীর গতি ঠেলে ফেলে চলে যায় উঠোনে
অথচ নিঃশ্বাসে তুমি নিতে পারো নি
বাগান একটাকে ঝুলিয়ে থাকার সময় তোমাকে দেখেছি
আমাকে নিয়ে সন্তুষ্ট হতে পারনি
ঘোড়া ছুটিয়ে আপ্রাণ চেষ্টা করেছি
ভালোবেসে থাকাটাও তোমায় দেখাতে শিখিনি
ফোনে বলছ কোনো জোগাড় নেই
বাজারে বার বার চেষ্টা করেও কিছু কিনতে পারছি না
সামনেই কাপড় বদলাচ্ছ
জাপটে/জড়িয়ে ধরতে পারছি না
বিছানার এক দিকে তুমি জেগে আছ
ঘুমানোর অভিনয় করেও আমি শান্তিতে শুতে পারছি না
তোমার কাছে যেতে পারছি না
মধ্যখানে হিমালয়
কোলে মাথা রেখে শুতে পারছি না
সমস্ত গান শিলাময়
কথার ঘোরপাকে মাথাটা এক জায়গায় থাকছে না
হোয়াটছ এপে ঝগড়া করছি
শান্তিতে থাকতে পারছি না
শীত এসেছে
গরম কাপড় কিনতে পারছি না
পোস্ট একটা দিলাম ফেসবুকে
লাইক এবং কমেন্টে আত্মিক স্পর্শের প্রমাণ পাচ্ছি না
তুমি হয়তো ভাবছ
এতোটা টানাটানির মধ্যে কবিতা কি করে লিখে যাচ্ছি?
বিশ্বাস করো কবিতা বাদে আর কিছুই আসছে না।
৷৷দুই৷৷
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে
সিগারেট একটাও ভালোভাবে টানতে পারছি না
বাতাসকে দিয়ে দিয়েছি গিলতে না পারা ধোঁয়া গুলো
নিজেই উরে যাই কুণ্ডলী পাকিয়ে
আনন্দে একটা পেগ ঢালতে পারছি না
মদ এক ঢোঁক গিললেও
মুখ বেঁকিয়ে ভেঙ্গাচ্ছি নিজেকে
মারা যাওয়া পয়সা
আর ফেরত আসেনি
মা আমায় ফোন করে কোনো ভালো ব্যবহার পায়নি
বাবা অনেকদিন আমার খবর নেন নি
আমরাই জানি আমাদের কতো অসুবিধে
সময়েতো নাজানে
সময়তো জানেনা
উৎসবগুলো আসতে থাকে পাশের বাড়ীর ক্যালেণ্ডার দেখে
অসুস্থ তোমার বাবা
একলা তোমার মা
আমার মা-বাবার চোখ-পাখী উরছে কি?
এতো হলস্থুলে খবর নেওয়ার সময় পাইনি
তোমার কাজল এখনো আছে কি
অনেকদিন তোমার চোখের দিকে তাকাইনি
তুমি আশ্চর্য হবে নদীটা পার বেয়ে উঠে আসে মাঝে মাঝে
আমি স্নান করতে পারি না
দাঁড়িয়ে সামনের দিকে তাকাতে পারছি না
ধান খেত থেকে পাখীদের তাড়াতে পারছি না
আসলে কি জানো, কিছুদিন যাবত
বেঁচে থাকতে পারছি না।।
No comments:
Post a Comment