এমন মনে হয়
মূল অসমিয়া : নীলাভ সৌরভ
বাংলা অনুবাদ : সত্যজিৎ চৌধুরী
একটি গামছাই বাঁচিয়ে দেবে একটি জাতিকে
বাকী ভুল শাসনের,
ভাল শোষণের ফল যাই হোক না কেন,
প্রয়োজনে গামছায় ফাঁস দিয়ে মরে যাক শ্রমিক।
এমন মনে হয়
এক একটি প্রকল্পে বেঁচে থাকবে বেকারের স্বার্থ
পনেরোশ টাকায় বিভ্রান্ত হয়ে থাকবে কিছু
সাধারণ বি.এ পাশ যুবক
কিছু চোলাই মদ ,অল্প কিছু নিষিদ্ধ ড্রাগস্....
এমন মনে হয়
একটি পতাকা বাঁচিয়ে দেবে একটি দেশ
একটি ধর্ম শাসন করবে বিশ্ব
এমন মনে হয় সীমান্তের একটি দেশই কালো
তারচেয়ে কপালে টিকা নেওয়া ধর্ষণকারীও ভালো
এমন মনে হচ্ছে বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক মহান
এমন মনে হচ্ছে আদর্শবান বুদ্ধিজীবীরাই বেইমান।
এমন মনে হয় নারীর পোশাকই সমাজের সম্মান
এমন মনে হয় মেয়েদের স্কুটিতে হবে লিঙ্গবৈষম্যর
সমাধান
এমন মনে হয় পরকীয়া প্রেমই দেশের বার্তা
এমন মনে হয় নদীবাঁধই ধান বন্যা ও অসার শস্যদানা
কেন এমন মনে হয়
শিক্ষার মান কমছে!
কম মেধার বেশী মান
বেশী মেধার কম সম্মান
এমন লাগছে মানুষ অন্ধকারে যা পাবে
সেটাই হবে সন্তুষ্টির আলো
এমন হয়েছে
দু'কলি গান গেয়ে
দু'খানা পুস্তক লিখে
রাজা-মন্ত্রীর গায়ে গা লাগিয়ে
মানপত্র একটি পেলেই
তিনি হয়ে পড়েন জাতির অভিভাবক
এমন হয়েছে তারা বললেই
খারাপ সিনেমাও ভালো
ভাল মানুষও খারাপ
খারাপ বইও ভাল
ভাল বইও খারাপ
এমন মনে হয় জিনিসপত্রের দাম বৃদ্ধি হওয়া ভালো
দেশের দুর্ভিক্ষ ভালো
পুঁজিপতির ঠকানো ভালো
জনপ্রতি কম আয়ও ভালো
এমন মনে হয়
প্রশাসনের লাঠি এবং বন্দুকই আমার ত্রাণকর্তা
স্বাধীনতা
কখনও সংঘের মতামতেই চলে আইনশৃঙ্খলা
এমন মনে হয় পুরোনো দিনগুলোই ছিল বোঝা
এমন মনে হয় নতুন স্বেচ্ছাচারিতায় মুক্তি খোঁজা।
No comments:
Post a Comment