অসাধারণ
নীলাভ সৌরভ
বাংলা অনুবাদ : মুনমুন সরকার
ঘুড়ি উড়ানো ছেলেদের জন্ম দেওয়া স্বপ্নধারী ধৈর্য্যশীল নিঃশ্বাসগুলো
লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখা অপেক্ষা গুলো
রোদ বৃষ্টিরা যাদের পোষে সেই হাতগুলো
ভূমিকম্পে ফেটে যাওয়া কলজে গুলো
বন্যায় ভুরা বানাতে গিয়ে হারিয়ে যাওয়া সাঁতার গুলো
রেল এবং বাছে আবদ্ধ পানের বুকগুলো
গো ধূলোয় ঢেকে থাকা রাত্রিগুলো
পুরোনো সাইকেলে চড়ে সকালে বেরোনো
পানের পেচকির সূর্য গুলো
তারই রঙে ঘুরে থাকা চরখির পেঁচানো/পাক লাগানো যাত্রাগুলো
মাঠের অস্ত্রধারী সবুজ বিপ্লবগুলো
সন্তানের বই, সিলেট কিনে দেওয়া সুখগুলো
সফল সন্তানের অপেক্ষায় মরে যাওয়া অসুখগুলো
ছেলে মেয়ের টক্করের কথা না জানা ধাঁধা গুলো
ঈশ্বর হিসেবে মাথা উঁচু করে দেওয়া আকাশে গুলো
লাইন পেতে বিফল হওয়া হাহুতাশ গুলো
সফলতার ছোট্টো একটা কণাকেও সোনার মতো ভাবতে পারা সোনারিরা
রাগে গোলা ফাটিয়ে করা চিৎকারগুলো
আনন্দে চেঁচিয়ে লাফিয়ে উঠা ঝকঝকে হাঁসি গুলো
হেঁটে হেঁটে কুপথকে পথ বানানো পথিকেরা
শহরে হেঁটে উস্টো খাওয়া বেগ গুলো
ঠেলা কিংবা রিক্সায় নিজেকে সামনের দিকে টানা শক্তি গুলো, তুলসী তলায় নিভে যায় । জ্বলে সমকাল
উত্তরের লোহারদের কাছে ছেড়ে আসা লাইন কে লাইন ইতিহাস গুলো
শিরায় শিরায় শিপিয়ে যাওয়া নদীর শিপাগুলো
লোকগীতির লোক।।
No comments:
Post a Comment