Tuesday, May 21, 2024

কবিতা - দূগ্গা : কবি - নীলাভ সৌরভ

 দূগ্গা


নীলাভ সৌরভ

বাংলা অনুবাদ : মুনমুন সরকার



দূগ্গার একটি 'স্বনির্ভর গোষ্ঠী' আছে

দূগ্গা সেখান থেকে ঋণ নিয়েছে



দূগ্গার হাতে হাতা

দূগ্গার হাতে বটি

দূগ্গার দশ হাতে দশরকম কাজ



সাধন সুধোয় - মুদ্রাস্ফীতি মানে কি দূগ্গা

দূগ্গা জবাব দেয়

নুন আনতে পান্তা ফুরায়

ঘরে যে নুন ছিলো গলে শেষ

ফিরবার পথে নিয়ে এসো



অসুরেরা ঈশ্বরের মুখোশে নাচছে

ময়লা কাপড়ে দূগ্গা জিলাপি বিক্রি করছে



সাধু রাতে ফেরে

দুই ঢোক চোলাই মদ বেশি করে গিলে এইকয়দিন

টি.ভির দোকানের পোস্টার ও ছিঁড়ে ফেলে আসে

কুমারী ঠোঁটে বাবা বলে অস্পষ্ট ডাক দূগ্গার



দূগ্গার মেরুদন্ড সত্য ভেঙে ফেলেছে

ডগমগে সিঁদুরের ফোঁটায় বন্দনারত দূগ্গা কাঁদছে

দূগ্গা নিজের জন্য দুপয়সা জমা করলেই

জুয়াড়ি ভব তা ছিনিয়ে নেয়



ছোট্ট ঘরের দূগ্গার এই বন্দনায়

বড় ঘরের দেবতারা অংশগ্রহণ করেন না

দূগ্গার ভাগের চাল ডালের

দূগ্গার গ্রামের পঞ্চায়তের

দূগ্গার রাস্তায় পুলের

দূগ্গার স্কুলের , হসপিটালের টাকা

আত্মসাৎ করে

পুজোর বাজারে বড় দেবতারা গাড়ী কিনেছে

লক্ষী নামের নিজের ঘরের দেবীর জন্য শাড়ি কিনেছে



বড় ঘরের দেবীমূর্তি হাজার বিঘা মাটিতে গঢ়া

দূগ্গা এতো শত জানেনা

সে ছোটোবেলা ছোট্ট একটি স্কুলে দুটো ক্লাস পড়াশোনা করেছিল

তাই দশ টাকার বেলুন দুটো দূগ্গার

বিশ টাকার খেলনা দুটো দূগ্গার

চল্লিশ টাকা দামী মিষ্টি দু-চারটে দূগ্গার



দূগ্গার যারা ক্ষতি করেছে সেই অসুর নাশের জন্য

ঈশ্বররূপী অভিনেতা

ন্যায় আশা করে বসে আছে

আরও কয়েকজন ভক্তরূপী অভিনেতা



মানুষের মধ্যে ঈশ্বর আছে বলে

কারাজেনো বলেছিল

কিন্তু মানবতার বুরঞ্জীতে তারা নেই

উপাসনা ও বিধি বিধানের মন্ত্র ফুঁকে

তারা সবাই দূগ্গার নামে উৎসব পালন করতেই থাকে

এবং বুরঞ্জী বলে নিজের নামে

মিথ্যে কথা লেখে থাকে



দূগ্গা দলে আলোচনা করে

এদিককার ঋণের টাকাটা পেলেই

ওদিককার ঋণের বাকীটা পরিশোধ করে দেব



রাজা-মন্ত্রী-সন্তরীর আগমনে শংখ বাজছে

আমাদেরো পায়ের তলার মাটি খসে গেছে

আয় দূগ্গা , আমরাও জয়ধ্বনি দেই

তানাহলে আমাদের ধর্ম বিপদে পড়বে।





No comments:

Post a Comment

Bishnuprasad Rabha: The Renaissance Man of Assam

 Bishnuprasad Rabha: The Renaissance Man of Assam ( Brief Description : Bishnuprasad Rabha (1909-1969) was a multifaceted personality from ...