Tuesday, May 21, 2024

কবিতা - তিনটি কবিতার কথা : কবি - নীলাভ সৌরভ

তিনটি কবিতার কথা

মূল অসমিয়া : নীলাভ সৌরভ

বাংলা অনুবাদ : সত্যজিৎ চৌধুরী 


একটি কবিতা ধাক্কা দিল অন্য একটিকে

মুখের দিকে তাকিয়ে দুজন দুজনকে চিনতে পারলো

একটি ছিল প্রেমের অন্যটি বিচ্ছেদের

বাজার-ঘাট ইত্যাদির মাঝে কবিতায় কবিতায় 

সাথে দেখা হয় নি অনেকদিন

কারও ঘরের বুকসেলফে অথবা বিক্রি না হাওয়া

বইয়ের মাঝ থেকে সুরুঙ্গে লুকোয়

কখনও হয়তো বাইরে আসে


কোনওটা কাব্যসভার মাইক্রোফোন থেকে

কোনওটা খুলে রাখা বইয়ের পাতা থেকে

বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছিল শহরে 


হঠাৎ এসে একটি বিচ্ছেদের কবিতার সাথে

মুখোমুখি হলো একটি প্রেমের কবিতা 

প্রেমের কবিতা প্রেয়সীর কথা বললো অনেক

উপমা দিয়ে

বিচ্ছেদের কবিতা প্রেমের পিছু পিছু পথ নিল

কখনও প্রেম এবং বিচ্ছেদের এভাবে দেখা হবে

বলে ভাবেনি কেউ

সময়ের তীব্রতা কমিয়ে আনলো দুজনের দূরত্ব


বিচ্ছেদের কবিতা ঘামে ভিজে ছিল 


প্রেমের হর্ষ ও বিচ্ছেদের চোখের জলে পুরস্কারপ্রাপক আনন্দমেলা ও শোকসভায় উচ্ছেদের স্থান আবর্জনায় 


মাঠের

মাটির

নদীর

পুষ্করিণীর 

কাদার শব্দেও উচ্ছেদ বন্ধুত্ব করতে

পারলো না

প্রেম এবং বিচ্ছেদের সাথে।


প্রেমকে আঁকড়ে ধরে প্রেম

বিচ্ছেদকে আঁকড়ে ধরে সহানুভুতি

উচ্ছেদ শীতে কেঁপে কেঁপে একটি হৃদয়

খোঁজতে থাকে 


প্রেম ও বিচ্ছেদের কবি

সভা শেষ করে প্রীতিভোজ খায়

কলম তুলে রেখে ঘুমায়

চাকরী-বাকরি করে

পড়া-শুনা করে

সময় কম

এবং একটু চালচুলোহীন..


উচ্ছেদের কবি

রোদে শুখিয়ে চামড়া কালো করে

বন্যায় পরে কোমর ভাঙ্গে

শীতে থরথরিয়ে কাঁপে 


মাটির ফসল এবং জলের মাছেদের সাথে বন্ধুত্ব করেও হাবুডুবু খায় উচ্ছেদের কবি 


মানবীয়তার আলোচনায় চেয়ার খালি করে

সহানুভুতি তোষামোদের সভায় কবি বসে থাকতে

থাকতে কবিতা পালিয়ে গেলো অনেকের 


এবং তদারকী করা অনেক আলোচকের একই 

স্থানে

চুলকিয়ে থাকা দাদ 


তিনটি কবিতা আলাদা আলাদা হয়ে

দুটি গড়াগড়ি গেলো।


No comments:

Post a Comment

Bishnuprasad Rabha: The Renaissance Man of Assam

 Bishnuprasad Rabha: The Renaissance Man of Assam ( Brief Description : Bishnuprasad Rabha (1909-1969) was a multifaceted personality from ...