অমিল
নীলাভ সৌরভ৷
বাংলা অনুবাদ : মুনমুন সরকার
কখনো কখনো এমন মনে হয় না যে নামটার সাথে ফুলটার কোথায় যেনো মিল নেই
আকার আর রংটা
নদী আর ঘাটটা
মনে হয় শুধু বৃষ্টির নামটাই ঠিক।
মানুষটার সাথে নামটা মিলল না
নামটার সাথে চেহারাটা
চেহেরাটার সাথে বৌটাও মিলল না।
মানুষটার সাথে চাকরিটা
মহিলাটির সাথে 'ব্লাউজের কাট' টা
বয়সের সাথে 'টি- সার্ট 'টা
'জীন্সের সেলাই' টা সামান্য ঢিলা হলে ভালো হতো
অংকের অমিল কথাটা
বুদ্ধি করে অংক মেলানো যায়
মেলানোর নিয়ম থাকে
প্রাকৃতিক কথাগুলো মিলল না বলে ভাবাটা আপনার অমিল।
নিজেই ভাবুন তো কি কি মিললো না আপনার
আপনার আর স্বপ্নার রাশি মেলানো যোরা
অনুরাধা হলে হয়তো মিলতো
কিংবা স্বপ্না যদি আরেকটু রোগা হতো
কথার সুরটা যদি একটু অন্যরকম হতো
বিয়ের তারিখটা যদি
ইচ্ছে থাকলেও ভালো নাবাসা প্রেমিকটা
যাকে ভালোবাসে সেই ছেলেটির 'পাইট'/ আদব কায়দা
বিয়ের পিঁড়িতে বসতে হলে চাকরি থাকা বর টা মেলেনা । কারোর নাক। কারোর চুল। কারোর বয়স।
কারোর কারোর গায়ের রং কিংবা শরীরের গঠন।
কিংবা খৈনি খাওয়ার অভ্যেসটার সাথে নিরাপত্তার কথাটা
নিয়ম ধরে মেলাতে হবে বলে বাবার সুদীর্ঘ চিন্তাকাল
অমিলের সাথে মিলে যেতে নিজের প্রতিবাদী আকাল
সমাজের বিরুদ্ধে গিয়ে মার ভাবনা
আমার ছেলেটা ভালো
বৃষ্টি আসার সময়টা বেঠিক মনে হয়
কিন্তু বৃষ্টি নামটা সঠিক
যিনি রাষ্ট্রপতি তিনি প্রধানমন্ত্রী হতে লাগছিলো। মিললো না
মানুষটা ভালো,
টাইটেলটা আলাদা হতে লাগছিলো
কিছুই মিলে না
মেলাতে গিয়ে বনছাই
মেলাতে মন যায়।।
No comments:
Post a Comment